ছবি: সংগৃহীত
সারাদেশ

কর্ণফুলীতে বাল্কহেডে আগুন: দগ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি বাল্কহেডে ফার্ম মোটর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. ইসমাইল (৫০)।

ঘটনাটি ঘটে গত রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকার আনু মাঝির ঘাটে নোঙর করা ‘এমভি আটি-১’ নামের একটি বাল্কহেডে। বিস্ফোরণের পরপরই বাল্কহেডে আগুন ধরে যায়।

এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক মো. ইসমাইল ও ইসফাক গুরুতর দগ্ধ হন। প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মো. ইসমাইল মারা যান।

নিহত ইসমাইল আনোয়ারা উপজেলার বাসিন্দা। তার পিতার নাম দুদু মিয়া মেম্বার। তিনি দীর্ঘদিন ধরে ওই বাল্কহেডে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বাল্কহেডটির ফার্ম মোটরে বিস্ফোরণের কারণেই আগুনের সূত্রপাত হয়। এতে দুজন শ্রমিক দগ্ধ হন। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আরিফ হোসেন বলেন, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত করা হচ্ছে। আহত অপর শ্রমিক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

উত্তরবঙ্গের চিকিৎসা সেবার মান বদলে দিতে নীলফামারীত...

বন্দরে  চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

নারায়ণগন্জ জেলার বন্দর উপজেলার অটোরিক্সা চালক স্বপন (৪২) কে কুপিয়ে অটোরিক্সা...

চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ  

নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্য...

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষ...

চরখোর্দ্দার ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো: ঝুঁকিতে প্রায় ১০ হাজার মানুষ  ‎

‎এটি কোনো পর্যটন স্পটের নয়নাভিরাম দৃশ্য নয়, বরং প্রতিদিনের কঠিন বাস্তবতা।...

হাওর অঞ্চলের বোরো বিপর্যয়; ১২ লাখ টন খাদ্য ঘাটতি মোকাবিলায় সরকার কি প্রস্তত?

দেশের মোট চাল উৎপাদনের অর্ধেকেরও বেশি আসে শুধু বোরো মৌসুমে। এর মধ্যে সাতটি হা...

পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে প্রথম সরকার...

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

উত্তরবঙ্গের চিকিৎসা সেবার মান বদলে দিতে নীলফামারীত...

চরখোর্দ্দার ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো: ঝুঁকিতে প্রায় ১০ হাজার মানুষ  ‎

‎এটি কোনো পর্যটন স্পটের নয়নাভিরাম দৃশ্য নয়, বরং প্রতিদিনের কঠিন বাস্তবতা।...

চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ  

নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা