৪৮ ঘন্টা পার হলেও এভাবে ঝুলছে প্রার্থীদের ব্যানার। ছবি: প্রতিনিধি
রাজনীতি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন:

কক্সবাজার-১ আসনে প্রকাশ্যে ঝুলছে পোস্টার–ব্যানার, নীরব প্রশাসন

পেকুয়া প্রতিনিধি

নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেয়—৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার ও প্রচারণামূলক সামগ্রী অপসারণ করতে হবে। কিন্তু কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে সেই নির্দেশনা বাস্তবায়নের কোনো চিত্র দেখা যাচ্ছে না।

নির্ধারিত সময় পার হয়ে গেলেও চকরিয়ার বিভিন্ন এলাকায় এখনো প্রকাশ্যে ঝুলছে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীক সংবলিত পোস্টার ও ব্যানার। বহদ্দারকাটা, পূর্ব বড় ভেওলা, কেনাখালীসহ একাধিক এলাকায় সড়কের ওপর, অলিগলি, দেয়াল এবং বৈদ্যুতিক খুঁটিতে এসব প্রচারণা সামগ্রী দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, এসব দৃশ্য নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, তফসিল ঘোষণার পর পোস্টার অপসারণে প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। বরং অনেক জায়গায় আগের মতোই ব্যানার ও পোস্টার ঝুলে থাকতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে চকরিয়ার নির্বাচন কর্মকর্তা মাহফুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করতে হবে।” তবে ইউএনওকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নির্বাচন তফসিল ঘোষণার পরও প্রকাশ্যে প্রচারণা চলতে থাকা এবং প্রশাসনের নীরব ভূমিকা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনে আইন লঙ্ঘন হলেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ স্থানীয়দের মাঝে ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সচেতন নাগরিক বলেন, “নির্বাচনী আচরণবিধি কার্যকর না হলে সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

এদিকে মারুফ নামের এক ব্যক্তি দাবি করেন, প্রশাসন যদি দ্রুত মাইকিং বা লিখিত নির্দেশনার মাধ্যমে কঠোর অবস্থান নেয়, তাহলে তাৎক্ষণিকভাবে পোস্টার ও ব্যানার অপসারণ সম্ভব। তাঁর মতে, প্রশাসনের সক্রিয় ও দৃঢ় ভূমিকা ছাড়া সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা কঠিন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা