সারাদেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি থেকে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

কক্সবাজার, প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনাকারী সাময়িক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। বালিয়াড়িতে পরিচালিত সকল সাময়িক ব্যবসার কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আগামী অর্থবছর থেকে আর কোনো সাময়িক কার্ড নবায়ন না করার ঘোষণা দেওয়া হয়েছে।

সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের রিট পিটিশন নম্বর-৬২৬/২০১১ এর আদেশ এবং সাময়িক কার্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, পরিবেশ অধিদপ্তরের ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ১৯৪ নম্বর পত্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখের ৩৪৪ নম্বর পত্রের নির্দেশনার আলোকে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে পরিচালিত সাময়িক ব্যবসা কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


বিচ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছে, কক্সবাজার সমুদ্রসৈকতের কোনো অংশে নতুন করে আর কোনো সাময়িক কার্ড ইস্যু করা হবে না। একই সঙ্গে বর্তমানে ইস্যুকৃত সাময়িক কার্ডগুলোর মেয়াদ ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ার পর ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সেগুলো আর নবায়ন করা হবে না।

বিষয়টি গত ১ জুন ২০২৬ তারিখে ২০৭ নম্বর পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে অবহিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় সমুদ্রসৈকতে অবস্থানরত সকল সাময়িক ব্যবসায়ীকে দ্রুত নিজ দায়িত্বে দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

সৈকতের পরিবেশ ও প্রাকৃতিক বালিয়াড়ি সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমার বাঙলা/ রাব্বি

]

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে ২০টি ভারতীয় রেলকোচ। চলতি জুল...

মিল্কভিটায় আর্থিক দুর্নীতির সিন্ডিকেট !

দেশের অন্যতম শীর্ষ সমবায় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায়...

শক্তিশালী অর্থনীতি গড়তে গভীর পুঁজিবাজারের ওপর জোর গভর্নরের

সোমবার (২৯ ‍জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচে...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামাল...

সাবেক আইজিপি দুর্নীতির মামলায় আরও ৬ জনের সাক্ষ্য

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের...

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা