জাতীয়

হাসপাতালে রফিকুল ইসলাম মিয়া, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আনম মনোয়ারুল কাদির (বিটু) প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে গিয়ে রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে দেখা করেন এবং তার চিকিৎসার সার্বিক অগ্রগতির বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

ডা. আনম মনোয়ারুল কাদির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন। তিনি সেই শুভকামনার বার্তাও রফিকুল ইসলাম মিয়ার কাছে পৌঁছে দিয়েছেন।

তিনি আরও বলেন, দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্ব হিসেবে রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতার খবরে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক রফিকুল ইসলাম মিয়ার দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি তার পরিবারের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।

কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

২০১৮ সাল থেকে গুরুতর অসুস্থতায় ভুগছেন রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী

বর্তমানে তিনি চিকিৎসক ডা. জিয়াউল হকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলে তার পক্ষে আইনজীবী হিসেবে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা