সংগৃহিত
রাজনীতি

এরশাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করছি

নিজস্ব প্রতিবেদক: মে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, এই দিনটি বিশ্বের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন।

এমন মাহেন্দ্রক্ষণে আমি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এ উপলক্ষে বাংলাদেশের শ্রমিক শ্রেণির পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জি এম কাদের বলেন, মহান মে দিবস হচ্ছে শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে অধিকার আদায়ের সংগ্রামের অনুপ্রেরণা। মে দিবস লড়াই করতে শেখায় নির্যাতন-নিপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে।

এই দিনটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়। মহান মে দিবস শ্রমিক শ্রেণির ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে আজীবন পথ দেখাবে। মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়, যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে।

তিনি বলেন, আমরা পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি। পল্লিবন্ধুর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সব শ্রমজীবী মানুষের ন্যয্য অধিকার রক্ষা ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

সালমানের অদ্ভুত অভ্যাস ও পিআরপি চিকিৎসার গল্প প্রকাশ

বলিউড তারকা সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। এবার তার ব্যক্তিগত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা