সংগৃহীত
সারাদেশ

এবার কলেজের ডিজিটাল বোর্ডে ভাসল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে। বার্তায় বলা হয়েছে, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।’

শনিবার (৪ জানুয়ারি) লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল বোর্ডে হঠাৎ ভেসে ওঠে এ বার্তা। এ ছাড়া ডিজিটাল বোর্ডে আরো ভেসে ওঠে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।’

জানা যায়, খবর পেয়ে শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় দুজন সাংবাদিক লোহাগড়া কলেজে যান। তারা লেখাগুলো ফেসবুকের মাধ্যমে অনলাইনে লাইভ প্রচার শুরু করেন। এরপরই বিষয়টি নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়। খবর পেয়ে ও বিষয়টি ফেসবুক লাইভে দেখে প্রশাসনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠন তৎপর হয়ে ওঠে।

তাৎক্ষণিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও লোহাগড়া থানা পুলিশ কলেজে পৌঁছায়। প্রশাসন ঘটনাস্থলে পৌছে লোকসমাগম সরিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তে কলেজের দুজন কম্পিউটার অপারেটর ও নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা জানান, সেনাবাহিনীর সদস্যরা চলে গেছেন। পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

এর আগেও দেশের বিভিন্ন স্থানের ডিজিটাল বোর্ডের স্ক্রিনে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কেন্দ্র করে একাধিক স্লোগানসমৃদ্ধ লেখা ভেসে ওঠে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা