ছবি: সংগৃহীত
সারাদেশ

ছাত্রলীগ সংশ্লিষ্টতা: ইবির এক শিক্ষার্থী আটক

মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী সাগর আহমেদকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষা চলাকালীন তাকে ধরে ইবি থানায় হস্তান্তর করা হয়। সাগর ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সকাল ৯টা থেকে তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন তিনি। দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ভবনের সামনে অবস্থান নিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। সেই সময় কিছু শিক্ষার্থী সাগরের ওপর হামলার চেষ্টা করলে প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে প্রশাসন তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, সাগর নিয়মিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং শেখ হাসিনাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন। সর্বশেষ ১৩ নভেম্বর তিনি আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সমর্থন করে পোস্ট করেন এবং ‘নো নৌকা নো ভোট’ হ্যাশট্যাগ ব্যবহার করেন। পাশাপাশি কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগে তার পদ থাকার কথাও অভিযোগে উল্লেখ করা হয়।

অন্যদিকে সাগর আহমেদ বলেন, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন ঠিকই, তবে তিনি কোনোভাবেই ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। তার ভাষ্য, “আমার পরিবার আওয়ামী লীগ করে—এটা সত্য। কিন্তু রাজনৈতিক কারণে আমরা আগেও নির্যাতিত হয়েছি, এখনো হচ্ছি। আমি শুধু পরীক্ষা দিতে এসেছিলাম, তারা এসে আমাকে আটক করে।”

ইবি থানার ওসি মেহেদী হাসান জানান, সাগর বর্তমানে থানায় রয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ

আগামী ২১ আগস্ট থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুর...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা