সংগৃহীত
সারাদেশ

টিকটকের জন্য এনে তরুণীকে গণধর্ষণ, আটক ৬

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় টিকটক ভিডিও তৈরির জন্য ডেকে এনে তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রাম থেকে ছয় যুবককে আটক করে পুলিশ। এ সময় তরুণীকেও হেফাজতে নেওয়া হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান জানান, ভুক্তভোগী তরুণী অভিযোগ দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী তরুণী কনটেন্ট ক্রিয়েটর। ৩১ ডিসেম্বর বাবলাতলা গ্রামের টিকটকার আকরাম খান নতুন টিকটক ভিডিও তৈরির কথা বলে তরুণীকে ভাঙ্গায় ডেকে আনেন। এরপর সহযোগী মধুখালী উপজেলার জুয়েল মোল্লাসহ তিনজন ভাঙ্গার ঘারুয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে তরুণীকে আটকে রাখেন। সেখানে আকরাম তাকে ধর্ষণ করেন। এরপর শুক্রবার তরুণীকে স্ত্রী পরিচয় করিয়ে উপজেলার বাবলাতলা বাজার সংলগ্ন একটি বাসা ভাড়া নেন আকরাম। কিন্তু চুমুরদী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আনারুদ্দিন মোল্লা ও তার ছেলে ছাইদুল মোল্লা সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের আটকে রাখেন।

তরুণীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ছাইদুল ও তার সহযোগীরা আকরাম এবং তরুণীকে বিবস্ত্র করে মারধরের পর ভিডিও ধারণ করেন। এগুলোর মাধ্যমে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করেন ছাইদুল। কিছু টাকা দেন আকরাম ও তার সহযোগী। এর পর ছাইদুল সহযোগীদের নিয়ে চলে যান। তবে ওই রাতে তরুণীকে দু’দফায় সহযোগী জুয়েল মোল্লাকে নিয়ে ধর্ষণ করেন আকরাম। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার এবং আকরামসহ ছটিকটকয়জনকে আটক করে পুলিশ।

ইউপি সদস্য আনারুদ্দিন মোল্লা জানান, স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করেছেন তারা। তবে ছেলের ভিডিও ধারণের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা