ছবি: সংগৃহীত
রাজনীতি

একজন ব্যক্তি সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার বাঙলা ডেস্ক

ঢাকা-৮ আসনে ‘কার্টেল’ ধরনের রাজনীতি রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী জোট মনোনিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, যতই প্রভাবশালী হোক না কেন, সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পাবলো এসকোবার যেমন কার্টেল কিং ছিল, তেমনি ঢাকা-৮–এও তার মতো একজন রয়েছে। সমাজের ওপরের স্তরের একজন ব্যক্তি সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন।’ তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এলাকায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে অসভ্য আচরণ ও গ্যাংস্টারদের ভাষা দেখা যাচ্ছে। জুনিয়রদের প্রতি সম্মান ও সৌহার্দ্য নেই বলেও অভিযোগ করেন তিনি। পাটওয়ারীর বক্তব্যে, ‘আমরা যেন আইয়ামে জাহেলিয়ায় বাস করছি। পাকিস্তানে যেমন দাউদ ইব্রাহিম ছিল, এখানেও তেমন চরিত্র দেখা যাচ্ছে।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের মাধ্যমেই তাদের সভ্য করা যাবে। আগামী ১২ তারিখে ভোট দিয়ে আমরা আইয়ামে জাহেলিয়া থেকে মুক্ত হতে চাই।’ তার দাবি, ভোটের মাধ্যমেই বেয়াদবি ও সন্ত্রাসী আচরণ থেকে মুক্তি সম্ভব।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা