সংগৃহিত
জাতীয়

উন্নয়নের শুরু আছে, শেষ নেই

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন নীলফামারী-২ (সদর) আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছিলেন।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী এরইমধ্যে দেশবাসীর জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্যেই নির্বাচিতদের কর্তব্যগুলো বিধান দেওয়া আছে। আমাদের মূল দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এটাই আমাদের কাজ এবং কর্তব্য।

দ্বাদশ জাতীয় সংসদে কী চ্যালেঞ্জ আছে জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ অনেকগুলোই আছে। তারমধ্যে দ্রব্যমূল্যের সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে, শিক্ষার মান উন্নয়নের বিষয় আছে, শিল্পোন্নয়নের বিষয় আছে, আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভারসাম্য বাড়ানোর বিষয় আছে এবং শিল্প সংস্কৃতির বিষয়ে আমাদের অনেক কাজ করার আছে। তৃণমূল পর্যায়ে সংস্কৃতিটা আরো বাড়ানো এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটানো। সবকিছু মিলে আমাদের সামনে অনেক কাজ। উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি

দামি একটি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকে কুমিল্লার লালমাই পাহাড়ের নি...

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ান...

আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা