ছবি: প্রতিনিধি
সারাদেশ

উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি


কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য গর্ব বয়ে আনতে সক্ষম হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছাদেকুজ্জামান, একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, বরইতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন এবং অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহমুদুল হাসান। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষপর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি শৃঙ্খলাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ দুই দশক বিরতি দিয়ে চতুর্থ...

আহলা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহ্লা এলাকায় অবস্থিত নবনির্মিত শতবর...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোট...

ভোট এর কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে...

ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের...

বাশারকে প্রধান নির্বাচকের পদের প্রস্তাব

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির ম...

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: প্রধানমন্ত্রী ত...

মনোহরদী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর প...

রমজানের যে ইবাদতের কথা আমরা মনে রাখি না

রমজান বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তারাবির দীর্ঘ কাতার, সাহরি ও ইফতারের...

ইন্টারনেট বন্ধ করে তথ্য গোপনের নির্দেশ দেন জয়-পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করা হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা