সারাদেশ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে নৌসচিব

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গত ঈদে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে নির্দেশনা অমান্যের বিষয় উঠে এসেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। একই সঙ্গে যাত্রীসেবার মান উন্নয়ন এবং ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রী নামিয়ে দেওয়ার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৬ মে) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

নৌসচিব বলেন, ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কোরবানির পশুবাহী ও যাত্রীবাহী যানবাহনের চাপ বাড়বে। তাই কোরবানির পশু ও যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফেরিঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত যাত্রী বহন বন্ধ, যানবাহন পারাপারে নিয়ম মেনে চলা এবং যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে ফেরিতে গাড়ি ওঠানোর আগে যাত্রী নামিয়ে দেওয়ার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।

পরিদর্শনকালে তিনি ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি, ফেরি চলাচল, যানবাহন পারাপার ব্যবস্থা ও যাত্রীসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর চেয়ারম্যান মোঃ আবুল ইসলাম, পরিচালক (বানিজ্য) এসএম আশিকুজ্জামান, বিআইডব্লিউটিএ এর সদস্য (অর্থ) ক্যাপ্টেন মো. মোয়াজ্জেম হোসেন বিএন (অব.), সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার (অতিরিক্ত দায়িত্ব), প্রধান প্রকৌশলী (পুর) এ এইচ মো. ফরহাদ উজ্জামান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাজিদ হোসেন, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ) আশরাফ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (পুর) রবিউল আলম, আরিচা নদীবন্দরের বন্দর ও পরিবহন কর্মকর্তা সুব্রত রায়, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন, পাটুরিয়া ঘাটের ম্যানেজার (মেরিন) মো. আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর

পার্বত্য জেলার বান্দরবানের জনবহুল ও জনগুরুত্বপূর্ণ লামা উপজেলা স্বাস্...

মাদক সেবনে বাধা: মীরসরাইয়ে ছেলের হামলায় বাবার মৃত্যু, আটক ১

মাদকের মরণনেশা কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, ধ্বংস করে দিল একটি পরিবার। চট্টগ...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, এক পরিবারের পাঁচ জনের প্রাণহানি। 

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে নৌসচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গ...

রাজবাড়ীতে সনাকের পুনর্গঠন সভা অনুষ্ঠিত। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে রাজবাড়ী জেলা শিল...

ট্রাম্প - শি বৈঠকের প্রাপ্তি-অপ্রাপ্তি

শুল্কযুদ্ধ, কূটনৈতিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের পর অবশেষে মুখোমুখি হলেন...

কক্সবাজারে আল গনীর  খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক

পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের আল গণী রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩...

রাজবাড়ীতে সনাকের পুনর্গঠন সভা অনুষ্ঠিত। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে রাজবাড়ী জেলা শিল...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে নৌসচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গ...

মাদক সেবনে বাধা: মীরসরাইয়ে ছেলের হামলায় বাবার মৃত্যু, আটক ১

মাদকের মরণনেশা কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, ধ্বংস করে দিল একটি পরিবার। চট্টগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা