সংগৃহিত
আন্তর্জাতিক

ইয়েমেনে নৌকাডুবে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী বন্দর শহর এডেনে নৌকা ডুবে হর্ন অব আফ্রিকার অন্তত ৩৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। জীবিতরা উদ্ধারকারীদের জানিয়েছেন, প্রায় ২৫০ জনকে বহনকারী নৌকাটি প্রবল বাতাসের কারণে ডুবে যায়। এখনও নিখোঁজ প্রায় ১০০ জনের সন্ধান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পূর্ব এডেনের শাবওয়া প্রশাসনিক অঞ্চলে ঘটেছে এই ঘটনা।

পূর্ব এডেনের রুদুমের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকায় যারা ছিল তারা অভিবাসী। বেশিরভাগই ‘হর্ন অব অফ্রিকা’ খ্যাত ইথিওপিয়ার বাসিন্দা, যারা উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করে।

রুদুম জেলার পরিচালক হাদি আল খুরমা রয়টার্সকে জানান, নৌকাটি তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়।

তিনি বলেন, ‘মৎসজীবী এবং স্থানীয় লোকজন ৭৮ জন অভিবাসীকে উদ্ধার করতে পেরেছেন। জীবিতরা জানিয়েছেন, একই নৌকায় তাদের সঙ্গে থাকা আরও ১০০ জন সহযাত্রী নিখোঁজ রয়েছে। আমাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতিসংঘকে ঘটনাটি জানানো হয়েছে।’

জাতিসংঘের হিসাবে, গত বছর ‘হর্ন অব অফ্রিকা’ অঞ্চলের চার দেশ ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি ও সোমালিয়া থেকে ইয়েমেনের এডেন উপকূলে অন্তত ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী এসেছে। ইয়েমেনে যুদ্ধ ও লোহিত সাগরে জাহাসে সাম্প্রতিক হুতি হামলা সত্ত্বেও অভিবাসনপ্রত্যাশীদের ভিড় বেড়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা