ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলের ড্রোন হামলায় ৬ সিরীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের ড্রোন হামলায় ছয় সিরীয় সেনা নিহত হয়েছেন, দেশটির রাষ্ট্রায়ত্ত এল ইখবারিয়া টিভি এ খবর জানিয়েছে।

গণমাধ্যমটি বুধবার ভোরে জানায়, ইসরায়েলের ড্রোনগুলো দামেস্কের দক্ষিণে আল-কিসওয়াহ শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর অবস্থানে হামলা চালায়।

রয়টার্স জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে উত্তেজনা প্রশমণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে, তার মধ্যেই এ হামলা চালানো হল।

দামেস্ক, তেল আবিবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে চাইছে। এমন কিছু হলে দুই দেশের মধ্যে বিস্তৃত রাজনৈতিক আলোচনার দ্বার খুলে যাবে বলে ধারণা করা হচ্ছে।

গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়াজুড়ে দেশটির সামরিক স্থাপনা ও সম্পদগুলো লক্ষ্যস্থল করে শত শত হামলা চালিয়েছে।

পাশাপাশি ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে তাদের দখলদারিত্ব আরও সম্প্রসারণ করে সংলগ্ন অসামরিকীকরণকৃত বাফার জোনটিও দখল করে নিয়েছে, যা সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালে করা একটি চুক্তির লঙ্ঘন।

সোমবার (২৫ আগস্ট) সিরিয়া বলেছে, তাদের ভূখণ্ডের ভেতর মাউন্ট হেরমনের কাছে ইসরায়েল ৬০ জন সেনা পাঠিয়ে সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

অপরদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তাদের সেনারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি নিয়মিত অভিযান চালিয়েছে, কিন্তু বেইত জিননে না।

বেইত জিনন এলাকাটি মাউন্ট হেরমনের কাছে লেবাননের সীমান্ত সংলগ্ন একটি এলাকা।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তাদের ভূখণ্ডে ইসরায়েলের হামলার নিন্দা করেছিল। এসব হামলাকে অঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি উল্লেখ করে এর নিন্দা জানায় তারা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা