ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর আজ থেকে

আন্তর্জাতিক ডেস্ক

আজ বুধবার (২৭ আগস্ট) থেকে ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ ট্রাম্প শুল্ক কার্যকর হবে। পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক বসানোর সিদ্ধান্তকে এক প্রকারের বাণিজ্যিক নিষেধাজ্ঞাই বলা যায়। শুল্কের কারণে দেশটির গার্মেন্টসশিল্পের কেন্দ্রস্থল তিরুপুরে গুমট পরিবেশ বিরাজ করছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদক সরজমিনে ঘুরে এক প্রতিবেদনে জানান, তিরুপুরের গার্মেন্টসপাড়ার কর্মীদের চোখেমুখে এখন দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।

এন কৃষ্ণমূর্তি’স নামের একটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইউনিটে নেই চিরায়ত কর্মযজ্ঞ। ২০০ সেলাই মেশিনের মধ্যে মাত্র কয়েকটি সচল আছে।
গার্মেন্টস মালিক এন কৃষ্ণমূর্তি বলেন, ‘সেপ্টেম্বরের পর থেকে হয়তো কোনো কাজই থাকবে না। সব গ্রাহক অর্ডার স্থগিত করেছে।

ব্যবসা বড় করার পরিকল্পনা ভেস্তে গেছে। সদ্য নিয়োগ দেওয়া ২৫০ কর্মীকে বসিয়ে রাখতে হয়েছে। শুল্ক বৃদ্ধির ঘোষণার পর আর তাঁদের নিয়োগ দেওয়া যায়নি। সামনের মৌসুমেই ক্রিসমাস।

এ উপলক্ষে বছরের অর্ধেক অর্ডার এ সময়ই আসে। শুল্ক আরোপের ঘোষণায় উত্সবের মৌসুম ঘিরে ব্যবসার সুযোগ হাতছাড়া করতে হচ্ছে। ক্ষতি পুষিয়ে নিতে স্থানীয় বাজারের ওপর ভরসা করতে হচ্ছে।’
শুধু তিরুপুর থেকেই ১৬ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে থাকে ভারত। তিরুপুরের গার্মেন্টসপাড়া থেকে বানানো পোশাক যায় টার্গেট, ওয়ালমার্ট, গ্যাপ ও জারার মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের কাছে।

রাফট গার্মেন্টসের মালিক শিবা সুভ্রামানিয়াম বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে ভারত একটি শার্ট ১০ ডলারে বিক্রি করে। সেখানে একই শার্ট চীন ১৪.২০ ডলার, বাংলাদেশ ১৩.২০ ডলার ও ভিয়েতনাম ১২ ডলারে বিক্রি করে থাকে। শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হলেও এশিয়ার অন্য প্রতিযোগী দেশগুলোর চেয়ে পিছিয়ে থাকতে হবে।’
শুল্কের প্রভাবের তীব্রতা কমাতে কাঁচামালের ওপর আরোপিত আমদানি শুল্ক কমিয়েছে ভারত সরকার। এ ছাড়া বিশ্বের অন্যান্য দেশের বাজারে প্রবেশের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু এসব পদক্ষেপ খুব বেশি কার্যকর হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে শুধু পোশাক নয়, হিমায়িত চিংড়ি, রত্ন ও গয়নাও রপ্তানি করে থাকে ভারত। ভারত থেকে প্রায় ১০ বিলিয়ন ডলারের রত্ন ও গয়না রপ্তানি করা হয়। সেপ্টেম্বর ও অক্টোবরে যুক্তরাষ্ট্রে তিন-চার বিলিয়ন ডলার সমমূল্যের গয়না রপ্তানি করে ভারত। গয়না ব্যবসায়ীরা এখন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বাজার ধরার চেষ্টা করছেন। গয়না তৈরির শিল্পের সঙ্গে ৫০ লাখ মানুষের জীবিকা জড়িত। মার্কিন ক্রেতারা অর্ডার স্থগিত করায় কারখানাগুলোতে মাসে কাজ চলছে মাত্র ১৫ দিন। ফলে চাকরি হারিয়েছেন হাজারো কর্মী।

এশিয়া গ্রুপের অ্যাডভাইজরি ফার্মের গোপাল নাদ্দুর বলেন, ‘ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বাণিজ্যচুক্তি হবে কি না তা এখন ট্রাম্প প্রশাসনের ওপর নির্ভর করছে। তবে ভারতের নীতিনির্ধারক ও ব্যাবসায়িক নেতাদেরও এখন দৃষ্টিভঙ্গি পাল্টে আত্মনির্ভরশীল হতে হবে। একই সঙ্গে অন্য দেশগুলোর বাজারে প্রবেশেরও চেষ্টা চালাতে হবে।’ সূত্র : বিবিসি

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা