ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে চার দিনের সফরে চীনে যাচ্ছন। সেখানে তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। রাশিয়ার গণমাধ্যম এ খবর জানিয়েছে।

ক্রেমলিনপন্থি ভাষ্যকার পাভেল জারুবিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুতিনের সফরকালে বৃহৎ-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে। তবে কী নিয়ে আলোচনা হবে তা প্রকাশ করা হয়নি।

জরুবিনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার গণমাধ্যম জানায়, ‘ভ্লাদিমির পুতিন চীনে চারদিনের সফরে যাবেন। রাশিয়ান এবং চীনা প্রতিনিধিদের মধ্যে বড়-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে।’

ইউক্রেনের সংবাদ সংস্থা ‘আরবিসি-ইউক্রেইন’ জানায়, চীন সফরকালে পুতিন তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নেবেন। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টম্বরে এই সম্মেলন অনষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন এর আগে জানিয়েছিলেন, এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ২০টিরও বেশি দেশ থেকে সরকারি প্রতিনিধিদল এবং ১০টি আন্তর্জাতিক সংগঠন থেকে প্রতিনিধিরা যোগ দেবেন।

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি’র খবরে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বিদেশি নেতা এবং আন্তর্জাতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন রাজধানী বেইজিংয়ের সঙ্গে তিয়ানজিনকে সংযুক্তকারী হাই নদীর তীরে।

গত জুলাইয়ে দ্য টাইমস পত্রিকার খবরে বলা হয়েছিল, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে চান।

সেপ্টেম্বরে চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিবস উদযাপন উপলক্ষে একটি প্যারেডে ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও করেছিলেন শি জিনপিং। পুতিন এরই মধ্যে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনিও অনুষ্ঠানে অংশ নেবেন বলেই আশা করা হচ্ছে।

ক্রেমলিন অবশ্য পরে এই খবর অস্বীকার করেছে। পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো ত্রিপক্ষীয় বৈঠকের কোনোরকম প্রস্তুতির বিষয়ে কিছু জানে না।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সবশেষ গত মে মাসে বৈঠক করেছিলেন। সে সময় চীনের প্রেসিডেন্ট শি ৯ মে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে মস্কো সফর করেছিলেন। এই সফর কয়েকদিন স্থায়ী হয়েছিল।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা