সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি; খবর নিয়ে ক্ষোভ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    

ইরানের পারমাণবিক স্তাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা নিয়ে গোপন গোয়েন্দা প্রতিবেদন সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ভুয়া খবর প্রচারকারী সিএনএন এবং পতনের পথে থাকা নিউইয়র্ক টাইমস মিলে ইতিহাসের অন্যতম সফল সামরিক হামলাকে হেয় করার চেষ্টা করছে।

প্রেসিডেন্ট আরো লেখেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। টাইমস ও সিএনএন দুটোই এখন জনতার প্রবল সমালোচনার মুখে পড়েছে!

ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি।

তবে শুরু থেকেই ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, ইরানে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদন বারবার অস্বীকার করে আসছে তারা।

গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। এই সংঘাতের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ট্রাম্প পরে দাবি করেন এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা