সংগৃহিত
বিনোদন

ইরানের চলচ্চিত্র উৎসবে ফেরেশতে

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ফেরেশতে ইরানের রাজধানী তেহরানে ৪২তম আন্তর্জাতিক ফজর চলচ্চিত্র উৎসবে মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে।

সি মোর্গ ব্লুরিন পুরস্কার প্রত্যাশায় ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সাথে লড়বে ‌ফেরেশতে। এবার অনেক নামি দামি চলচ্চিত্রকার তাদের চলচ্চিত্র নিয়ে মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ফেরেশতেও রয়েছে।

ফেরেশতে সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন সুমন ফারুখ, রিকিতা নন্দিনী, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী।

পরিচালক মুর্তজা অতাশ জমজমের সাথে সিনেমাটি লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি এবং বাংলায় অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।

ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ফেরেশতে সিনেমাতে সহ-প্রযোজক হিসেবে আছে ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০ জানুয়ারি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে ফেরেশতে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশে ৫ বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। ওপার বাংলায় ৩ বার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। এবার তাকে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্রে দেখা যাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা