সংগৃহিত
শিক্ষা

ইবি রোভার স্কাউটের তাঁবুবাস ও দীক্ষা সম্পন্ন

নজরুল ইসলাম, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান সম্পন্ন হয়েছে। দীক্ষায় সংগঠনটির ২৫ জন সহচর অংশ নেন।

শুক্রবার (২৪ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আমবাগানে ক্রু-মিটিং এর মধ্য দিয়ে এটি শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. আমিনুল ইসলাম, সংগঠনটির ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী, সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাসেল, দফতর সম্পাদক আবু তালহা আকাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আজাদ, গ্রন্থাগার ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলসুম আক্তারসহ অন্যান্য রোভারবৃন্দ।

এ সময় রোভার খন্দকার আবু সায়েমের পরিচালনায় উক্ত ক্রু-মিটিংয়ে প্রায় অর্ধশতাধিক সহচর অংশগ্রহণ ও দীক্ষা গ্রহণ করেন।

ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী বলেন, নবীন রোভাররা আজ দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনের সাথে নিজেকে যুক্ত করলেন। এ আন্দোলন তাদের আদর্শ নাগরিক ও দেশ গড়ার কারিগর হিসেবে পরিণত করবে।

অধ্যাপক ড. আমিনুল ইসলাম বলেন, যারা আজ দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছেন তারা এ দীক্ষাকে মন থেকে লালন করবেন এবং এ দীক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা