সংগৃহিত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ও রাস্তাঘাট ভেসে গেছে।

শনিবার (৪ মে) দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি জানান, শুক্রবার (৩ মে) স্থানীয় সময় রাত ১ টার দিকে দক্ষিণ সুলাওয়েসির লুউউ এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে।

ওই এলাকায় প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে আরও একজনের মৃত্যুর খবর জানা যায়। বন্যা ও ভূমিধসে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৪২টি বাড়ি ভেসে গেছে, ৪টি রাস্তা ও একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, বন্যার কারণে শতাধিক মানুষকে মসজিদ বা অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ১৩০০’র বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ তাদের সরিয়ে নেয়ার চেষ্টা করছে।

মূলত বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধসের প্রবণতা বেড়ে যায়। বন উজাড়ের কারণে এ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দীর্ঘ সময় মুষলধারে বৃষ্টির কারণে কিছু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

গতকাল দক্ষিণ সুলাওয়েশি প্রদেশের অপর একটি এলাকায় অন্তত একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। এর আগে মার্চে সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩০ জন নিহত হন। নিখোঁজ হন আরও বেশ কয়েকজন।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা