জাতীয়

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ চলছে : ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ করছে সরকার। ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়েও কাজ করছে সরকার। পরিবর্তন আসবে টেলিকম পলিসিতেও।

বুধবার (১৬ জুলাই) সকালে ‘বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিকস সামিটে’ এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি আরো জানান, জাতীয় এআই পলিসি, ডেটা গভর্নেন্স অ্যাক্ট নিয়েও কাজ চলছে। যুগোপযোগী করা হচ্ছে টেলি কমিউনিকেশন ও আইসিটি আইনও। পেমেন্ট ইকোসিস্টেম নিয়েও কাজ করবে সরকার।

ফয়েজ আহমেদ বলেছেন, ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে। ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে। এখন সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, এটা ডিজিটালাইজেশন নয়।

সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, অন্তবর্তী সরকার এসব কাজ শুরু করছে। পরবর্তী সরকার এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা