সংগৃহিত
রাজনীতি

আমাদের লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, হাজার কোটি টাকা খরচ করে এ সরকার মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল তৈরি করেছে। তাদেরকে বলতে চাই তাহলে গরিব মানুষদেরকে কেন একটা কম্বল দিতে পারে না? আমরা এই নির্বাচন বর্জন করেছি, আমাদের লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা।

শুক্রবার (২৬ জানুয়ারি) জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আমরা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছি। এই দিনটিতে বাংলাদেশে আনন্দ উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু, এই দিনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করতে হয়। আজ গায়ের জোরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা নিজেদেরকে সরকার বলে দাবি করে তাদেরকে প্রশ্ন করতে হবে, আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ কি চায়? গত কয়েকমাস ধরে আমরা শুনছি যারা বর্তমান সরকারের পক্ষে আছে তারা বলছে যে বাংলাদেশ নাকি বিশ্বে সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশ। তাহলে আমি প্রশ্ন করতে চাই, এই দ্রুত উন্নয়নশীল দেশে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কেন গরিব মানুষদের কাছে কম্বল বিতরণ করতে হবে? তাহলে উন্নয়নটা কোথায়?

তিনি বলেন, বিশ্ববাসী জানে গত ৭ জানুয়ারি এদেশে প্রহসনের নির্বাচন হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ভোট বর্জন করেছে। নির্বাচনের এই স্বেচ্ছাচারিতার ব্যাপারে কেবল বিএনপিও নয়, আ.লীগের ভোটাররাও সমালোচনা করেছে। কে নির্বাচিত হবে এবং কে নির্বাচিত হবে না এগুলো ভোটের আগে থেকে ঠিক করা ছিল।

তিনি আরও বলেন, আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতি করি। রক্তের বিনিময়ে আমরা যে দেশ অর্জন করেছি সেই রক্তের দামকে আমরা বৃথা যেতে দেব না। বাংলাদেশ তৈরি হয়েছিল গরিব মানুষদের অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য।

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও অনেকে উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা