ছবি-সংগৃহীত
বাণিজ্য

অর্থ সচিবের সাথে আইএমএফের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণ কমানোসহ ৬ টি সংস্কার কর্মসূচি পর্যালোচনায় অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে বৈঠকে বসেছেন আন্তর্জাতিক মুদ্রা তহিবল (আইএমএফ) প্রতিনিধি দল।

বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়েছে। এরপর বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনের সঙ্গে বৈঠক করবে মিশনের প্রতিনিধি দলটি।

সূত্র মতে, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় করার আগে তাদের দেওয়া শর্ত ও সংস্কার কর্মসূচি পর্যালোচনায় এ বৈঠক হচ্ছে। আইএমএফের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আইএমএফের মিশনপ্রধান রাহুল আনন্দ।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ জানুয়ারি ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬২ লাখ ডলার দিয়েছে আইএমএফ। পরবর্তী দ্বিতীয় কিস্তি আগামী নভেম্বরে দেওয়ার কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা করছেন, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে বাংলাদেশ আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার শতভাগ যোগ্য। সেটি সার্বিক অর্থনৈতিক মানদণ্ডেই হোক, আর সংস্থাটির আরোপিত শর্তের মূল্যায়ন প্রশ্নেই হোক।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা