খেলা

অভিষেকে ১৫০ রানের ইনিংস, ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ব্রিটজকে

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী ওপেনার ম্যাথিউ ব্রিটজকে। ওয়ানডে অভিষেকে তিনি ১৫০ রানের ইনিংস খেলেছেন। ১৪৮ বলের ইনিংস ১১টি চার ও পাঁচটি ছক্কায় সাজিয়েছেন। অভিষেকে সেঞ্চুরি করা ইতিহাসের ১৯তম ব্যাটার তিনি।

তবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলা প্রথম ক্রিকেটার এই ম্যাথিউ ব্রিটজকে। এই কীর্তির পথে ৪৭ বছরের রেকর্ড ভেঙেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে অভিষেকে প্রথম সেঞ্চুরি আসে ১৯৭২ সালে।

তবে ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ডিএল হায়নেস অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ১৪৮ রানের ইনিংস। পরের ব্যাটাররা আর ১৩০ রানের গন্ডি পার হতে পারেননি। এবার যেটা করে দেখালেন ব্রিটজকে। এছাড়া ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা চতুর্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটার তিনি। এর আগে ইনগ্রাম, টেম্বা বাভুমা ও রেজা হেনড্রিকসের ওই কীর্তি আছে।

ব্রিটজকের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জেসন স্মিথ ৫১ বলে ৪১ রান করেন। পেস অলরাউন্ডার ওয়ান মুলডার ৬০ বলে ৬৪ রান করেন। ওপেনিংয়ে ব্রিটজকে দুর্দান্ত ওমন ইনিংস খেলার পরও লাহোরের উইকেট বিবেচনায় কিছু রান কমই হয়েছে দক্ষিণ আফ্রিকার।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা