ছবি: আমার বাঙলা
প্রবাস

অবশেষে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বাংলাদেশ হাইকমিশনে

মালয়েশিয়া প্রতিনিধি

আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের কার্যকর উদ্যোগে অবৈধ হওয়ার ঝুঁকি থেকে রেহাই পেতে যাচ্ছেন মালয়েশিয়ায় বসবাস করা প্রায় ২৮ হাজারের বেশি রেমিট্যান্স যোদ্ধা। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশীরা।

এদিকে, দীর্ঘ জটিলতা ও দুর্নীতির দায়ে ইএসকেএল এর সাথে চুক্তি বাতিলের পর অবশেষে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে। অতিদ্রুত প্রবাসীদের হাতে পাসপোর্ট পৌঁছে দিতে পোস্ট অফিসের পাশাপাশি সরাসরি পাসপোর্ট জমা ও প্রদানের উদ্যোগ নিয়েছে পাসপোর্ট ও ভিসা উইং। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশীরা।

গত ২৮ অক্টোবর বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ বন্ধের ঘোষণা দেয় পাসপোর্ট অধিদপ্তর। এতে মালয়েশিয়ায় থাকা অন্তত ২৮ হাজার প্রবাসীর এমআরপি আবেদন আটকা পড়ে। এমনকি তথ্য জটিলতায় ই-পাসপোর্টের আবেদনও করতে পারছিলেন না অনেকে।

এ অবস্থায় বৈধতা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় পড়েন মালয়েশিয়া থাকা হাজার হাজার প্রবাসী। দ্রুত সংকট নিরসনে জানানো হয় জোর দাবি। অবশেষে দেড় মাসের মধ্যেই এই সংকট নিরসন করলো অন্তর্বর্তী সরকার । ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেয়ার কথা জানিয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আগামী ২ থেকে ৩ বছর এই সংকট হবে না বলেও আশ্বাস দেন তিনি। এই কার্যক্রমে অগ্রাধিকারের তালিকায় নাম আছে মালয়েশিয়ার।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন বলেন, ‘যে ২৮ হাজার ৪শ ১৬ টা পাসপোর্ট পেন্ডিং রয়েছে আমরা আশা করছি এই মাস শেষ হবার আগেই আমরা সব পাসপোর্ট ডেলিভারি করতে পারব।’

অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগে অবৈধ হয়ে দেশে ফেরার ঝুঁকি থেকে মুক্তি পাওয়ায় খুশি মালয়েশিয়ায় থাকা প্রবাসীরা।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা