সংগৃহিত
বিনোদন

অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম মা হতে চলেছেন। বলিপাড়ায় কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল এই অভিনেত্রীকে নিয়ে। সেই গুঞ্জনেরই সত্যতা মিলল।

জনপ্রিয় অভিনেত্রী ‘আর্টিকেল ৩৭০’ ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে এসে ভক্তদের মা হওয়ার সুখবর জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরিচালক স্বামী আদিত্যর হাত ধরেই হাজির হন ইয়ামি। সাদা ঢিলে গাউনের ওপর ক্রিম রঙা হাঁটু ঝুলের কোট পরেছিলেন তিনি। তারকা এই দম্পতির চোখেমুখেও হাসি ছিল স্পষ্ট।

অনুষ্ঠানে আদিত্য বলেন, ‘এই ছবিটা আমাদের ফ্য়ামলি অ্য়াফেয়ার। আমার ভাই রয়েছে, আমার বউ রয়েছে। আর হ্য়াঁ, বেবি আসছে। দারুণ সময়, যেভাবে ছবিটা ঘটল। আর আমরা জানতে পারলাম সন্তানের কথা।’

জানা গেছে, প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ইয়ামি। বর্তমানে সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। সন্তানকে নিয়ে কথা বলার সময় তার চোখেমুখে ফুটে উঠেছিল খুশির ছটা।

অভিনেত্রী বলেন, ‘এই ছবির শুটিংটা আমার কাছে মানসিকভাবে খুব কঠিন ছিল। এটা নিয়ে একটা থিসিস লিখতে পারি। আর যদি মাতৃত্ব নিয়ে জানতে চান। এইটুকুই বলব জানি না আদিত্য আমার পাশে না থাকলে কী হত!’

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই বরের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন ইয়ামি। সেখানে ওড়না দিয়ে পেটের সামনের অংশ ঢেকে রেখেছিলেন নায়িকা। তারপর থেকেই অভিনেত্রীর প্রেগন্যান্সির গুঞ্জন চাউর হয়। অবশেষে ভালোবাসার মাসেই সুখবর জানিয়ে দিলেন তাঁরা।

প্রসঙ্গত, ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি গৌতম ও ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর আদিত্য। ২০১৯ সালে এই ছবির শুটিং চলাকালীন প্রেমে পড়েন দু’জন। প্রেমের দুই বছরের মাথায় বিয়ে করেন এই জুটি। সেখান থেকেই সুখী দাম্পত্য তাদের।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা