ছবি: সংগৃহীত
বিনোদন

'বিরিয়ানি দিবে'এই অ্যাপের খবর এখন ভাইরাল

আমার বাঙলা ডেস্ক

রোজার মাসে কখন কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে জানা যাবে এই অ্যাপ থেকে।

কাগজে-কলমে আমরা মাছে-ভাতে বাঙালি হলেও আমাদের বিরিয়ানি-প্রেম অনেকটা আন্ডাররেটেডই বলা চলে। এদিকে বাড়িতে রেঁধে বা বিভিন্ন রেস্তোরাঁ আর বিরিয়ানি জয়েন্ট থেকে কিনে খেলেও রোজার মাসে মসজিদে নামাজের পর যে বিরিয়ানি দেওয়া হয় তার মজাই আলাদা। প্রতি বছর এ নিয়ে সামাজিক মাধ্যম থাকে সরগরম। প্রচুর মিমস আর রিলস হয় এই মসজিদের বিরিয়ানি নিয়ে।আর এ বছর রোজার শুরুতেই বিরিয়ানি দিবে নামে এক অ্যাপ ডেভেলপ ও লঞ্চ করে তেলেসমাতি কারবার করে ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র।

রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(IUBAT)-এ কম্পিউটর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তিনি।তাঁর এই জিনিয়াস আইডিয়া নিয়ে চলছে জোর আলোচনা। মাত্র কিছুক্ষণ আগে আজ ২১ ফেব্রুয়ারি রাতে লাইভ হয়েছে এই অ্যাপ। এখানে আপনি খোঁজ পাবেন কখন কোন এলাকার কোন মসজিদে ফ্রি বিরিয়ানি বা তেহারি এমন মজার মজার খাবার দেওয়া হচ্ছে।খবরটি সত্য কিনা তা ভেরিফাই করারও অপশন আছে। হাল ফ্যাশনের সঙ্গে এ নিয়ে আলাপচারিতায় জুবায়ের বলেন, 'এটি আসলে একটা ফান প্রজেক্ট। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে। যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে'।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্যখাত হবে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত — স্বাস্থ্যমন্ত্রী

নতুন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সর...

সংসদে বসা মাত্রই গণভোটের হ্যাঁ কার্যকর হবে- পানি সম্পদ মন্ত্রী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সম্প...

আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসনের বাসিন্দাদের শ্রদ্ধা নিবেদন

আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসন, জোন এ থেকে জোনাল সমন্বয় কমিটির ব্যানারে কম...

রাঙ্গাবালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথায...

১৬ ও ১৭  বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি

দেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আও...

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বান্দরবানের লামা থেকে

ফ্যামিলি কার্ড বান্দরবনের লামা এলাকা থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হ...

রাউজানে মাদরাসা ভাঙচুর করল উত্তেজিত জনতা

চট্টগ্রামের রাউজানে একটি হেফজখানার পুকুরে ডুবে মোহাম্মদ রোহান নামে ১০ বছর বয়স...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চী‌না রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ই...

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দেশের পুলিশ বাহিনীর শীর্ষ পদগুলোতে বেশ কিছু প...

সময়মতো অফিসে পৌঁছে সবাইকে অবাক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি অফিসের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা