সংগৃহীত
বাণিজ্য

৯ দিনে ভারতে ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি

বেনাপোল প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত ৯ দিনে ভারতে ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে।

এবারের দুর্গাপূজায় ভারতে বিভিন্ন বন্দর দিয়ে মোট ৩৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির কথা রয়েছে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি করা যাবে।

তবে দেশে ইলিশ সংকট, বাজারে দাম বৃদ্ধিসহ নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি শেষ করা নিয়ে ব্যবসায়ীরা শঙ্কায় পড়েছেন। হাতে রয়েছে আর মাত্র ৫ দিন।

এতে সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন উভয় দেশের আমদানি-রপ্তানিকারকরা। এমনকি ভারতীয় আমদানিকারকরা সময় বাড়ানোর দাবি নিয়ে ইতোমধ্যে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়েছেন বলে জানান ওপারের আমদানিকারকরা।

এ বছরও দেশের ৭৯ টি প্রতিষ্ঠানকে ৩৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে ৩০ অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে।

ইলিশ প্রজননের কারণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ ও বিক্রি নিষেধাজ্ঞা জারিতে নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি সমাপ্ত নিয়ে দুঃচিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।

গত বছরও অনুমতির সব ইলিশ রপ্তানি করতে পারেনি ব্যবসায়ীরা। এতে এ বছর রপ্তানির সময়সীমা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানি-রপ্তানিকারকরা।

গত ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ৯ কার্যদিবসে মাত্র ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৫ অক্টোবর) ৭২ মেট্রিক টন, বুধবার (৪ অক্টোবর) ৮৩ মেট্রিক টন ৯০০ কেজি, মঙ্গলবার (৩ অক্টোবর) ৯৮ মেট্রিক টন ৬০০ কেজি, ৩০ সেপ্টেম্বর ৯১ মেট্রিক টন ৫০০ কেজি, ২৭ সেপ্টেম্বর ৩১ মেট্রিক টন ৭৬০ কেজি, ২৬ সেপ্টেম্বর ৪৮ মেট্রিক টন ৯৮০ কেজি, ২৫ সেপ্টেম্বর ৫৬ মেট্রিক টন ৫০০ কেজি, ২৩ সেপ্টেম্বর ৪০ মেট্রিক টন ১০০ কেজি ও ২১ সেপ্টেম্বর ৭৭ মেট্রিক টন ১০০ কেজি।

সংশিষ্ট সূত্রে জানা যায়, দেশে তুলনামূলক ইলিশের জোগান না থাকলেও প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কের কারণে প্রতিবছর দুর্গপূজায় ওপার বাংলার মানুষের জন্য নির্দিষ্ট পরিমাণে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে সরকার।

এদিকে ইলিশ রপ্তানির খবরে বেনাপোলসহ আশপাশের এলাকার বাজারগুলোতে ইলিশ সংকট দেখা দিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে লাগামহীন দাম বাড়ানোয় সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বাঙালির জাতীয় মাছ ইলিশ।

চড়া দামের কারণেই মধ্য ও নিম্নবিত্ত মানুষের অধিকাংশের পাতে এখনও ওঠেনি ইলিশ।

ইলিশ বিক্রেতারা জানান, ভারতে রপ্তানির কারণে ইলিশ মিলছে না আড়তগুলোতে। যা পাওয়া যাচ্ছে প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। এ কারণে বেশি দামে বিক্রি করতে হয়। ছোট ইলিশ ৫০০ থেকে হাজার টাকা ও বড় ইলিশ ২০০০-২২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ইলিশ রপ্তানিকারক বেনাপোলের সততা ফিসের ম্যানেজার রকি মাহামুদ জানান, ইলিশ প্রজননের জন্য ২২ দিন ইলিশ ধরা ও ক্রয়, বিক্রয় নিষেধ করেছে সরকার।

এ বছর ইলিশ রপ্তানির সময় বাড়ানো না হলে অনুমোদিত ইলিশ নির্দিষ্ট দিনের মধ্যে সম্পূর্ণ রপ্তানি করা কঠিন হয়ে যাবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, এবারের দুর্গাপূজায় ভারতে মোট ৩৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির কথা রয়েছে। এর মধ্যে গত ৯ দিনে বেনাপোল দিয়ে ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান বলেন, সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি শুরু হলেও অনেকে প্রতিষ্ঠান এখনো ইলিশ মাছ ভারতে রপ্তানি করতে পারেনি।

৩০ অক্টোবর পর্যন্ত শেষ সময় থাকলেও ইলিশ প্রজননের কারণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ ও বিক্রি নিষেধাজ্ঞা থাকায় ১১ অক্টোবরের পর আর কোনো ইলিশ ভারতে রপ্তানি হবে না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা