ছবি-সংগৃহীত
বাণিজ্য
লুমিনাস মিরাক্কেল এগ্রো অ্যান্ড কসমেটিকস

সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্স এওয়ার্ড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘কৃষক বাঁচাও মাটি বাঁচাও দেশ বাঁচাও’- স্লোগান নিয়ে লুমিনাস মিরাক্কেল এগ্রো অ্যান্ড কসমেটিকস লিমিটেড কর্তৃক আয়োজিত সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্স এওয়ার্ড-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) টিসিবি অডিটরিয়ামে লুমিনাস গ্রুপের সৌজন্যে সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্সের এই এওয়ার্ড অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে দিনব্যাপী বিশেষ কর্মশালা ও কৃষক সম্মাননা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মিরাক্কেল গ্রোথ কৃষিপণ্য সরবরাহের মাধ্যমে দেশবাসী কৃষকদের নিয়ে সম্মেলন করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি ও নিরাপদ ফসল উৎপাদনে কার্যকরী ভূমিকা রাখবে বলে অঙ্গীকারবদ্ধ মিরাক্কেল এগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুমিনাস মিরাক্কেল এগ্রো অ্যান্ড কসমেটিক্সের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের সহপরিচালক অর্থ মিসেস শাহানাজ পারভীন, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক প্রশাসন আনোয়ার হোসেন, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক অর্থ জাফরুল্লাহ পাটোয়ারী, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শরমিন ইসলাম, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক গবেষণা ও উন্নয়ন মাহমুদুল হাসান।

এ ছাড়াও ওই প্রোগ্রামে প্রশিক্ষক হিসেবে ছিলেন, কোম্পানির সেন্ট্রাল এক্সিকিউটিভ প্রশিক্ষক নাজমুল আহমেদ। প্রধান প্রশিক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের বিপণন বিভাগের পরিচালক ম্যাক মাশুক। অনুষ্ঠানে মিরাক্কেল এগ্রো পণ্য ব্যবহার করে সফল কৃষকদের সম্মাননা দেওয়া হয়েছে।

পরিশেষে কোম্পানির মূল আকর্ষণ লুমিনাস গ্রুপের চেয়ারম্যান রেজওয়ানা শারমিন প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা লুমিনাস গ্রুপের সময় উপযোগী কৃষিবান্ধব পণ্য নিয়ে কাজ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দু...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই মাদকের বিরুদ্ধে: ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা