ছবি: সংগৃহীত
টেকলাইফ

হোয়াটসঅ্যাপের ৬ গোপন ফিচার

টেকলাইফ ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাটের মাধ্যম নয়, বরং ভয়েস ও ভিডিও কল, ফাইল আদান-প্রদান, নোট সংরক্ষণসহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে। ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে অ্যাপটির মালিক প্রতিষ্ঠান মেটা। তবে অনেক দরকারি সুবিধা এখনো অনেক ব্যবহারকারীর অজানা।

দৈনন্দিন ব্যবহারে কাজে লাগতে পারে এমন হোয়াটসঅ্যাপের ৬টি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জেনে নিন।

১. গ্রুপ চ্যাটে সহজেই তৈরি করুন পোল

বন্ধু, পরিবার কিংবা অফিসের গ্রুপে কোনো বিষয়ে দ্রুত সবার মতামত জানতে চাইলে হোয়াটসঅ্যাপের পোল ফিচার ব্যবহার করা যায়। গ্রুপ চ্যাটে গিয়ে অ্যাটাচমেন্ট (পেপার ক্লিপ) আইকনে ট্যাপ করে Poll নির্বাচন করুন। এরপর প্রশ্ন ও সম্ভাব্য উত্তর যোগ করে পাঠিয়ে দিলেই সদস্যরা ভোট দিতে পারবেন এবং ফলাফল দেখা যাবে।

২. নির্দিষ্ট দিনের পুরোনো বার্তা খুঁজে বের করুন

অনেক আগের কোনো গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজতে বারবার স্ক্রল করার প্রয়োজন নেই। চ্যাটের Search অপশনে গিয়ে ক্যালেন্ডার আইকনে ট্যাপ করে নির্দিষ্ট তারিখ নির্বাচন করলে সেই দিনের বার্তা দ্রুত খুঁজে পাওয়া যায়।

৩. টেক্সট ফরম্যাটিংয়ে বার্তাকে আরও আকর্ষণীয় করুন

গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করে দেখাতে হোয়াটসঅ্যাপের টেক্সট ফরম্যাটিং সুবিধা ব্যবহার করা যায়। বোল্ড, ইটালিক, স্ট্রাইকথ্রু কিংবা কোড ফরম্যাট ব্যবহার করে বার্তাকে আরও সুন্দর ও স্পষ্টভাবে উপস্থাপন করা সম্ভব।

৪. নিজের জন্য তৈরি করুন ব্যক্তিগত নোটবুক

হোয়াটসঅ্যাপে নিজের নম্বরে মেসেজ পাঠানোর সুবিধা রয়েছে। প্রয়োজনীয় নোট, ছবি, ডকুমেন্ট, ওয়েব লিংক বা ভয়েস নোট সংরক্ষণের জন্য এটি ব্যবহার করা যায়। Search অপশন থেকে নিজের নাম বা ‘Message Yourself’ চ্যাট খুলে তথ্য সংরক্ষণ করা সম্ভব।

৫. একাধিক ডিভাইসে চালান একই অ্যাকাউন্ট

Linked Devices সুবিধার মাধ্যমে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক কম্পিউটার বা সমর্থিত ডিভাইসে ব্যবহার করা যায়। ডিভাইস যুক্ত করার পর মূল ফোন সব সময় ইন্টারনেটে সংযুক্ত না থাকলেও অনেক ক্ষেত্রে ব্যবহার চালিয়ে যাওয়া যায়।

৬. গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য আলাদা নোটিফিকেশন

কোনো নির্দিষ্ট ব্যক্তির মেসেজ আলাদাভাবে শনাক্ত করতে কাস্টম নোটিফিকেশন চালু করা যায়। এজন্য সংশ্লিষ্ট কনট্যাক্টের চ্যাট খুলে নামের ওপর ট্যাপ করুন। এরপর Notifications অপশন থেকে আলাদা রিংটোন বা নোটিফিকেশন টোন নির্বাচন করলে ফোন না দেখেও বোঝা যাবে কার বার্তা এসেছে।

হোয়াটসঅ্যাপের এসব সুবিধা ব্যবহার করলে দৈনন্দিন যোগাযোগ আরও দ্রুত, সহজ ও কার্যকর হয়ে উঠতে পারে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

আফগানদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বা...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা