সংগৃহীত ছবি
খেলা

 ছিটকে গেলেন জয়

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামার আগেই ইনজুরির কারণে ছিটকে গেছেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়।

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। জয়ের বিকল্প হিসেবে স্কোয়াডে ডাক পাবেন কোনো ওপেনার। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচকরা।

শান্ত-লিটনের আগে দুটি চার দিনের ম্যাচ খেলতে আগে পাকিস্তানে পাড়ি জামিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন জয়। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়েন তরুণ এই ওপেনার। যার ফলে আগামী ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যেখানে একমাত্র সফল ব্যাটার ছিলেন জয়। তরুণ এই ওপেনার একাই করেছেন দলের অর্ধেক রান। ১১৬ বল খেলে করেছিলেন ৬৫ রান। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি তিনি।

তাই এই ব্যাটারের ইনজুরিতে কিছুটা হলেও বিপাকে পড়েছে বাংলাদেশ দল। ‘এ’ দলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাবর-রিজওয়ানদের বিপক্ষে বড় কিছু করার আশা ছিল জয়ের। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হচ্ছে এই ডান হাতি ব্যাটারকে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা