সংগৃহীত
খেলা

রিয়াল মাদ্রিদে যাচ্ছেন স্কালোনি!

ক্রীড়া প্রতিবেদক: ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছে। লিওনেল মেসিদের এই শিরোপা জয়ের পেছনের কারিগর লিওনেল স্কালোনি।

বিশ্বকাপ জয়ের পরও জাতীয় দলের সঙ্গেই ছিলেন এই আর্জেন্টাইন। তবে হঠাৎ করেই পদত্যাগের ইঙ্গিত দেন তিনি। তার এই ইঙ্গিতের পর থেকেই তাকে পেতে নড়েচড়ে বসেছে ক্লাবগুলো।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, স্কালোনিকে পেতে হাত বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির জায়গায় তাকে পেতে এর মধ্যেই তোড়জোড় শুরু করেছে দিয়েছে ‘লস ব্লাঙ্কোস’রা। স্পোর্তের ভাষ্য, স্কালোনির সঙ্গে আলোচনাও চালিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে জয়ের পর হঠাৎ করেই বিদায়ের ইঙ্গিত দেন স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে স্কালোনির। তাই তিনি কোচের চেয়ারে আর থাকতে চাচ্ছেন না।

বুধবার (২২ নভেম্বর) ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, ‘এখন সময় এসেছে বল থামানোর এবং চিন্তা ভাবনা শুরু করার। এই খেলোয়াড়রা আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি ভবিষ্যতে কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটি বিদায় নয়, তবে এই দলটি এখন অনেক উঁচুতে। তাদের দায়িত্ব সামলাতে হলে প্রচুর শক্তির প্রয়োজন। আমার পক্ষে এই দায়িত্ব চালিয়ে নেওয়া কঠিন হবে। সময় এসেছে ভাবার। এই মুহূর্তে দলের এমন একজন কোচ দরকার যিনি পরিপূর্ণভাবে দলকে সামলাতে পারবে।’

প্রসঙ্গত, স্কালোনির অধীনেই বদলে যেতে শুরু করে আর্জেন্টিনা। তিনি দায়িত্ব নিয়েছিলেন একটা হারের ভেতর দিয়ে। তারপর লিওনেল মেসিকে কেন্দ্র করে তারুণ্য নির্ভর দল নিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কোপা আমেরিকা জিতে পা রাখেন কাতার বিশ্বকাপে। কাতারেও করেন বাজিমাত।

কাতার বিশ্বকাপ জয়ের আগে তার দেখানো পথ ধরে ২০২১ সালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে জিতেছে কোপা আমেরিকার শিরোপা। এছাড়াও তার অধীনে একের পর এক জয় পেয়ে চলছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা