সংগৃহীত
জাতীয়

রাজধানীতে ট্রাক-বাস সংঘর্ষ, মাঝে চাপা পড়ে রিকশা আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন মোড় এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষের মাঝে পড়ে রিকশা আরোহী মোহাম্মদ জাকির হোসেন নামে এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। তিনি বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা।

রবিবার (১৭ নভেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। জানা যায়, ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ভোরের দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর মাঝে পড়ে যায় একটি ব্যাটারিচালিত রিকশা। এতে রিকশাচালক ও আরোহী মোহাম্মদ জাকির হোসেন গুরুতর আহত হন।

তিনি আরো বলেন, খবর পেয়ে পল্টন মোড় এলাকা থেকে ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালক ঢামেকে চিকিৎসাধীন।

তিনি জানান, নিহত জাকির হোসেনের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

পুলিশ বলছে, ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা