জাতীয়

পল্লবীতে দুই ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা চেষ্টা

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর পল্লবীতে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলো— সাত বছরের রোহান ও তিন বছরের মুসা।

গলায় আঘাত নিয়ে তাদের বাবা আব্দুল আহাদকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিলুর রহমান।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই ছেলেকে হত্যার পর আহাদ আত্মহত্যার চেষ্টা করেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চিৎকার শুনে আশেপাশের মানুষজন তিন জনকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলেই শিশু দুটির মৃত্যু হয় এবং আহত আহাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হত্যার পেছনে কী কারণ থাকতে পারে তা অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা