সংগৃহীত ছবি
রাজনীতি

আ’লীগ আবার ষড়যন্ত্র শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। যার নির্দেশে আমাদের শত শত শিক্ষার্থী নিহত হয়েছে। আমাদের হাজার হাজার শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই হত্যাকারী দল আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোন আপস হতে পারে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে আমাদের উপর অত্যাচারের আগুন জ্বালিয়েছে। প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের প্রায় এক হাজার লোককে গুম করে করে দিয়েছে, আমাদের প্রায় তিন হাজার লোককে তারা হত্যা করেছে, হাজার হাজার লোককে গ্রেফতার করেছে বিভিন্ন সময়ে। আপনারা অনেকবার জেলে গিয়েছেন। আমি আপনাদের সঙ্গে ১১ বার জেলে গিয়েছি। আজকে আল্লাহ তায়ালা আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছেন।

তিনি আরও বলেন, এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার। তাদের দায়িত্ব হচ্ছে, তারা দেশে শান্তি ফিরিয়ে নিয়ে এসে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। এই নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে ভোট দেবেন, সেই নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করবেন।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা