সংগৃহিত
রাজনীতি

বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ্য থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা শুধু বৌদ্ধ সম্প্রদায়ের কাছেই এক অবিস্মরণীয় দিন নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে দিনটির তাৎপর্য ও গুরুত্ব বহন করে। এই দিনে একই সাথে ৩টি স্মরণীয় ঘটনা ঘটে। ফলে এটিকে ত্রি-স্মৃতিবিজড়িত তিথি বলা হয়। এই তিথিতে সর্বজ্ঞানী গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।

সেতুমন্ত্রী বলেন, গৌতম বুদ্ধের জীবন দর্শন আমাদেরকে মহৎ জীবনের সন্ধান দেয়। যা আমাদের নির্লোভ, নির্মোহ ও নিরহংকারী হতে অনুপ্রেরণা জোগায়। সংকটে স্থিরচিত্তে সমাধানের পথ অনুসন্ধানের শিক্ষা দেয়। গৌতম বুদ্ধের নির্দেশিত বাণীগুলো মানবজীবনকে অর্থবহ করে তোলার ক্ষেত্রে অপরিহার্য।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, গৌতম বুদ্ধের জ্ঞান, শান্তি, সম্প্রীতি এবং অহিংসার দর্শন দিয়ে আমাদের সকলের জীবন পরিপূর্ণ হোক।

একই সাথে তিনি গৌতম বুদ্ধের বাণীর মর্মার্থ ধারণ করে সকল ভেদাভেদ ভুলে মনের পঙ্কিলতা দূর করে এক কাতারে শামিল হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার অভিযাত্রায় শামিল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা