সংগৃহিত
রাজনীতি

বিএনপি অন্তঃসারশূন্য, আন্দোলনে ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি অন্তঃসারশূন্য উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা আন্দোলন করতে ব্যর্থ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের মনোনয়ন জমা শেষে এ কথা বলেন তিনি।

এ সময় রাজনৈতিক ও সাংগঠনিক প্রয়োজনে জাতীয় নির্বাচনে হেরে যাওয়া নারী প্রার্থীদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, সংসদ কার্যকর হতে কোনো প্রতিবন্ধকতা নেই। সংসদে বিরোধীদল আছে, স্বতন্ত্র আছে। তারা সরকারের সমালোচনা করতে পারবে।

তিনি আরও বলেন, নির্বাচন প্রতিহত করার দুঃসাহস কারও ছিল না। শেষ পর্যন্ত আমরা সতর্ক পাহারায় ছিলাম। এখন পর্যন্ত সতর্ক পাহারায় আছি। যদি কেউ এ নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র, সন্ত্রাসমূলক কার্যক্রম করে সেটা আমরা অবশ্যই প্রতিরোধ করবো।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি অন্তঃসারশূন্য। তারা আন্দোলন করতে ব্যর্থ। আন্দোলন করার মতো কোনো পরিস্থিতি নেই। বিএনপি মাজা ভাঙা। বিএনপিকে নিয়ে মাথাব্যথা নেই। তারা মুখে যা বলে, কাজে তা দেখাতে পারে না। দেশের মানুষকে তারা আন্দোলনে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা