ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরা কখনোই পারমাণবিক কর্মসূচী পরিত্যাগ করবো না: উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক কর্মসূচী পরিত্যাগ করবে না, দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়ং সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একথা বলেছেন।

এটিকে ‘সার্বভৌমত্ব এবং অস্তিত্বের অধিকার ছেড়ে দেওয়ার দাবি করার সমতুল্য’ বলে বর্ণনা করেছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, ২০১৮ সালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্ক সফর করার পর থেকে এই প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের বার্ষিক অধিবেশনে বক্তৃতা রাখতে একজন কর্মকর্তাকে পাঠাল পিয়ংইয়ং।

অধিবেশনে দেওয়া ভাষণে কিম বলেন, “ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) ওপর ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ চাপিয়ে দেওয়া সার্বভৌমত্ব ও অস্তিত্বের অধিকার ছেড়ে দেওয়ার দাবি করার সমতুল্য এবং সংবিধান লঙ্ঘন। আমরা কখনোই সার্বভৌমত্ব ত্যাগ করবো না, অস্তিত্বের অধিকার ছাড়বো না এবং সংবিধান লঙ্ঘন করবো না।”

ভাষণে তিনি উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া ব্যবহার করেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্রমবর্ধমান আগ্রাসনের হুমকির একটি সরাসরি অনুপাত হিসেবে আমাদের রাষ্ট্রের উন্নত যুদ্ধ প্রতিরোধককে ধন্যবাদ। শত্রু রাষ্ট্রগুলোর যুদ্ধ উস্কে দেওয়ার ইচ্ছা পুরোপুরি সামাল দেওয়া গেছে এবং কোরীয় উপদ্বীপে শক্তির ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে।”

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি চলতি বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান।

জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আগের মেয়াদে উত্তর কোরিয়ার ক্ষেত্রে তিনি যে প্রত্যক্ষ কূটনীতি অনুসরণ করেছিলেন তা পুনরুজ্জীবত করার বারবার আহ্বান সত্ত্বেও কিম তা অগ্রাহ্য করেন। ট্রাম্পের ২০১৭-২০২১ পর্যন্ত মেয়াদে অনুসরণ করা ওই কূটনীতি সত্ত্বেও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচী থামানোর কোনো চুক্তি করতে পারেনি যুক্তরাষ্ট্র।

তবে গত সপ্তাহে কিম বলেছেন, ওয়াশিংটন যদি তার দেশকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দেওয়া বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এড়ানোর আর কোনো কারণই থাকে না। কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে পারমাণবিক অস্ত্র কখনোই ত্যাগ করবে না উত্তর কোরিয়া।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমরা কখনোই পারমাণবিক ত্যাগ করবো না যা আমাদের রাষ্ট্রীয় আইন, জাতীয় নীতি এবং সার্বভৌম শক্তি; পাশাপাশি অস্তিত্বের অধিকার। যে কোনো পরিস্থিতিতেই আমরা এই অবস্থান পরিবর্তন করবো না।”

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীকে ঘিরে ২০০৬ সাল থেকে দেশটির ওপর কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কিন্তু উত্তর কোরিয়া এসব কর্মসূচী চালিয়ে যাওয়ার দিন দিন নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ও অবহিতকরণ সভা অনুষ্ঠ...

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ম...

সাটুরিয়ায় ১৬ পিস ইয়াবা ও মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের একটি নির্জন স্থান থেকে...

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা