ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার জেন-জি বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক

এশিয়া ছাড়িয়ে এবার জেন-জি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে তরুণরা। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, সরকারের দুর্নীতির প্রতিবাদে শনিবার মরক্কোর অন্তত ১১টি শহরে শত শত তরুণ রাস্তায় নেমে আসে। তারা সরকারের দুর্নীতির নিন্দা এবং স্বাস্থ্য ও শিক্ষাকে অবহেলা করে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অর্থ বিনিয়োগের প্রতিবাদ জানায়।

ইসরাইলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাইসরাইলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
নাজুক স্বাস্থ্যসেবার কথা তুলে ধরে বিক্ষোভকারীরা বলছেন, যেখানে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালের সংকট রয়েছে, সেখানে স্বাস্থ্যখাতে বিনিয়োগ না বাড়িয়ে বহু অর্থ ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কো।

‘স্টেডিয়াম এখানে, হাসপাতাল কোথায়’ এমন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

ফিফা বিশ্বকাপের জন্য মরক্কো কমপক্ষে তিনটি নতুন স্টেডিয়াম নির্মাণ করছে এবং কমপক্ষে অর্ধ ডজন স্টেডিয়াম সংস্কার বা সম্প্রসারণ করছে। এটি এই বছরের শেষের দিকে আফ্রিকা কাপ অব নেশনসও আয়োজন করবে মরক্কো।

রাবাত এবং মারাকেশসহ বেশ কয়েকটি শহরে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। কাসাব্লাঙ্কাসহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ক্যাসাব্লাঙ্কায় বিক্ষোভরত ২৭ বছর বয়সী প্রকৌশলী ইউসুফ বলেন, ‘আমি কেবল স্বাস্থ্য ও শিক্ষা সংস্কার চাই না, আমি পুরো ব্যবস্থার সংস্কার চাই।’

মরোক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে মারধরও করে পুলিশ। এর সমালোচনা করে সংগঠনটি বলছে, বিক্ষোভকারীদের গ্রেপ্তারের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকেই বাধাগ্রস্ত করা হচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা