আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ইলন মাস্কের প্রশাসন ছাড়ার খবর নিশ্চিত করেছেন। যদিও আগামীকাল ৩০ মে মাস্কের দায়িত্বের মেয়াদই শেষ হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত বুধবার ইলন মাস্কের প্রশাসন ছেড়ে যাওয়ার খবর জানান হোয়াইট হাউসের এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির একজন বিশেষ কর্মী হিসেবে কাজ করেছেন মাস্ক।

মাস্কও এদিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- পোস্ট করেন। মাস্ক লেখেন, ট্রাম্প প্রশাসনের অংশ হিসেবে তাঁর বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হয়ে আসছে। এই পদে দায়িত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এরপর ট্রাম্প প্রশাসন থেকে সরে আসার ঘোষণা দেন এই ধনকুবের।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প তাঁর নতুন প্রশাসনে যুক্ত করেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে। তাঁকে নবগঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব দেওয়া হয়। সরকারের সরাসরি অংশ না হলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মী সংখ্যা কমানো ছিল এই বিভাগের কাজ। এই বিভাগ ও মাস্কের নিয়োগ নিয়ে দেশটিতে নানা আলোচনা-সমালোচনা হয়।

ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা আগামীকাল ৩০ মে। ১৩০ দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছিলেন মাস্ক। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ফেডারেল সরকারকে পুনর্গঠন এবং কর্মীসংক্রান্ত ব্যয় কমাতে এই বিভাগের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা