বিনোদন

গর্ভপাত প্রমাণের জন্য সনদ দেখাতে হয়েছিল স্মৃতি ইরানিকে

বিনোদন ডেস্ক

ভারতীয় রাজনীতিক ও টেলিভিশন অভিনেত্রী স্মৃতি ইরানি পরিচিতি পান ‘কিউকি সাস ভি কাভি বহু থি’র তুলসী চরিত্র দিয়ে। তবে এই সফলতার আড়ালে ছিল একের পর এক কঠিন বাস্তবতা। সম্প্রতি এক পডকাস্টে স্মৃতি খোলাখুলি জানিয়েছেন, কীভাবে গর্ভপাতের মধ্যেও কাজ চালিয়ে যেতে হয়েছিল তাঁকে। এমনকি সন্তানের জন্মের পর মাত্র তিন দিনের মাথায় শুটিং ফ্লোরে ফিরতে হয়েছিল।

রাজ শামানির পডকাস্টে স্মৃতি বলেন, ‘আমার ছেলে তখন মাত্র তিন দিন বয়সী। আমি “কিউকি”র সেটে ফিরে এসেছিলাম। কেন? কারণ, রাত সাড়ে ১০টায় প্রতিদিন দর্শকেরা নতুন পর্ব দেখতে চাইতেন।’ তখন স্মৃতি শুধু নতুন মা নন, বরং একই সঙ্গে সামাল দিচ্ছিলেন শারীরিক ক্লান্তি, মানসিক যন্ত্রণা ও নিদারুণ কাজের চাপ। তিনি জানান, ‘গর্ভপাতের পরও আমি শুটিং চালিয়ে গেছি।’

স্মৃতি আরো বলেন, প্রযোজক রবি চোপড়া তাঁকে মাত্র এক সপ্তাহের ছুটি দিয়েছিলেন। কিন্তু দৈনিক ধারাবাহিকের চাপে বিশ্রামের কোনো সুযোগ ছিল না।

স্মৃতি বলেন, ‘প্রোডাকশনের কেউ একজন গিয়ে বলেছিল,“আমরা তো শুটিংয়ের জন্য রেডি, কিন্তু স্মৃতি ইরানি আসছে না। ও মিথ্যা বলছে, ওর কিছুই হয়নি।” তখন আমাকে হাসপাতালের রিপোর্ট নিয়ে যেতে হয়েছিল প্রমাণ করার জন্য যে সত্যিই আমার গর্ভপাত হয়েছিল।’

এই ঘটনা একমাত্র নয়। আরেকটি শো ‘কুছ দিল সে’র জন্যও স্মৃতিকে গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত কাজ করতে হয়েছিল। প্রযোজনা সংস্থা তাকে জানিয়েছিল, সন্তান জন্মের ৩০ দিনের মধ্যেই ফিরতে হবে শুটিংয়ে। স্মৃতি বলেন, ‘আমি গর্ভাবস্থার নবম মাসের শেষ দিন পর্যন্ত একজন অতিথির সঙ্গে কাজ করছিলাম। সেটা ছিল একটি প্রতিদিনের টক শো।’ নিজের শরীর ও পরিবারের উদ্বেগ উপেক্ষা করে তিনি কাজ চালিয়ে গিয়েছিলেন। কারণ, তখন তাঁর ঘাড়ে ছিল বাড়ির ঋণ শোধ করার চাপ।

কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সন্তান জন্মের ঠিক পরদিন হাসপাতালের বেডে থাকা অবস্থায় তিনি পেয়েছিলেন ছাঁটাইয়ের বার্তা। স্মৃতি বলেন, ‘আমি তখন সদ্য সন্তান জন্ম দিয়েছি, হাসপাতালে। হঠাৎ একটি বার্তা পেলাম, “আপনাকে বরখাস্ত করা হলো।” অথচ তার আগের দিনই আমি শুটিং করেছিলাম। ওরা যেন শুধু হাসপাতালের জন্য অপেক্ষা করছিল, তারপরই খবরটা জানাল।’

স্মৃতির দাবি, প্রযোজকেরা তাঁর আগে ধারণ করা পর্বগুলো ব্যবহার করে নতুন একজন অভিনেত্রীকে আনার পরিকল্পনা করেছিলেন।

এসবের জন্য স্মৃতি কখনো প্রতিশোধ নেননি। বরং স্মৃতি বলেন, ‘আমি শুধু হেসেছিলাম। আমি জানতাম, কর্মফল ঠিকই হবে। তারা বড় নাম নিয়ে বড় কিছু দেখাতে চেয়েছিল। কিন্তু সেই শো আর কখনো শুরুই হয়নি।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা