অপরাধ

বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল মাহমুদ (মন্টু) কে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন।

গ্রেফতারকৃত সোহেল মাহমুদ (মন্টু) বালিয়াকান্দি সদর ইউনিয়নের দুর্গাবতী গ্রামের মৃত আবুল বাসার ভূঁইয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হওয়ার আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রয়েছে।

সোমবার দুপুরে একটি পেঁয়াজক্ষেতে ওষুধ দেওয়ার সময় এলাকাবাসী তাকে চিনে ফেলে এবং চারদিক থেকে ঘিরে রাখে। পরে বালিয়াকান্দি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, "এলাকাবাসী সোহেল মাহমুদকে আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।"

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা