সংগৃহীত
অপরাধ

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে তৃতীয় দিনে আটক ৮১

গাজীপুর প্রতিনিধি

দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানের তৃতীয় দিনে গাজীপুর জেলায় ৮১ জন আটক হয়েছেন। এর মধ্যে মহানগরীর আট থানায় ৬৯ এবং জেলার পাঁচটি থানা এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়। এ নিয়ে গাজীপুরে গত তিন দিনে আটক ও গ্রেপ্তার হলেন ২৪৬ জন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে মহানগরীসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। তারমধ্যে সদর থানায় ১৯ জন, বাসন থানায় নয় জন, কোনাবাড়ি থানায় দুই জন, গাছা থানায় ছয় জন, পূবাইল থানায় দুই জন, কাশিমপুর থানায় পাঁচ জন, টঙ্গী পূর্ব থানায় সাত জন, টঙ্গী পশ্চিম থানায় আট জন, ডিবি উত্তর থানায় সাত জন ও ডিবি দক্ষিণ থানায় চার জনসহ ৬৯ জনকে আটক করে।

অন্যদিকে জেলা পুলিশ শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ, কালিয়াকৈর ও জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরো ১২ জনকে আটক করে।

এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের হামলা করা হয় এবং তাদের আটকে মারধর করা হয়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা