সংগৃহিত
সারাদেশ

মুন্সীগঞ্জে মুদি দোকানিকে হত্যা

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে চিপস ও সিগারেট বাকিতে বিক্রি করাতে রাজি না হওয়ায় মোশারফ হোসেন (৫৫) নামের ১ মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার করা হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) রাত দেড়টায় মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকার মৃত নবু মোল্লার ছেলে। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রুবেলকে ঘটনার রাতেই আটক করেছে থানা পুলিশ।

অভিযুক্তের পরিচয় মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সোহেলের ছোট ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতেও মোশারফ তার দোকানের মধ্যে ঘুমিয়ে ছিলেন। ঐ দিন রাত দেড়টার সময় রুবেল তাকে ডেকে চিপস ও সিগারেট বাকিতে নিতে চান।

এ সময় সে বাকি দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল তাকে তার দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে ধারালো একটি ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান জানান, মোশারফ হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্নস্থানে একাধিক আঘাত রয়েছে।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান বলেন, মোশারফকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে অভিযুক্ত রুবেলকে রাতেই তাকে রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা