সারাদেশ

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত করার পর সুমন মিয়াকে গুলি করে হত্যা করেছেন ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটেছে। পরে এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। থমথমে অবস্থা বিরাজ করছে। নিহত সুমন মিয়া (৩০) বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ, গতকাল সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে ১০/১৫ জন সস্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে তার পথ গতিরোধ করে কুপিয়ে আহত করার পর গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ আলোকবালী ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সস্প্রতি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসাও হওয়ার পর। বিএনপি নেতা নজরুল ইসলাম এর উপর হামলার ঘটনার জেরে সুমন মিয়াকে থেকে ডেকে নিয়ে বাখরনগর বাজার সংলগ্ন কুপিয়ে ও গুলি করে হত্যা করে। হত্যার ঘটনা ঘটলে এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ । নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আশিকুর রহমান জানান, নিজেদের মধ্যে স্থানীয় বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জেনে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাইজেরিয়ায় অভিযানে ৩০৮ অপহৃত নাগরিক উদ্ধার

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার কর...

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি চুক্তি...

ভারতের কাছে দুঃখ প্রকাশ মেটার জাকারবার্গের

শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বিভিন্ন পরিচালনাগত ত্রুটির ঘটনায় ভারতের কাছে...

ট্রাম্পের হেলিকপ্টারের কাছে বিমান, তদন্তে কর্তৃপক্ষ

মাঝ আকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান&...

ভারতীয় তরুণীর অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার

ভারতীয় এক তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও...

নিরাপদ সড়ক চাই (নিসচা), এটি দেশের মানুষের আন্দোলন: ইলিয়াস কাঞ্চন

‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

জোবাইরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা