ছবি: ভোক্তা অধিকারের সৌজন্যে
সারাদেশ

চট্টগ্রামে ভোক্তাধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দলের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নগরীর নতুন ব্রিজ মোড় এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ মেজ্জান’ নামের একটি রেস্টুরেন্টে খাদ্যদ্রব্য রান্নায় ক্ষতিকর কেমিক্যাল ও ক্ষতিকর রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কালামিয়া বাজার এলাকায় অবস্থিত ‘কেবি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি’-তে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে আরও ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

আজকের অভিযানে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ। অভিযানের চিত্র ধারণ করেন ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে...

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে...

চোট কাটিয়ে ফিরেই শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিং

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের সামনে বেশ ভুগতে হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটার...

নায়েব শর্মিষ্ঠার কাছ থেকে লাখ টাকা লুট, জামাই-শ্বশুর ও সাংবাদিকের প্রতারণা

সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শর্মিষ্ঠা সরকারের স্বামী প্রশা...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা