ছবি: সংগৃহীত
সারাদেশ

বোয়ালখালীতে ডাকাতি: স্বর্ণ ও মোবাইল লুট, বৃদ্ধা আহত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল ঘর থেকে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। হামলায় ৭০ বছর বয়সী বৃদ্ধা মিরা দাশ আহত হন।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টার বাজার এলাকার মিলন দাশের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য মিরা দাশ জানান, রাতের ওই সময় প্রায় ১৫ জনের একটি ডাকাতদল বাড়িতে আসে। তাদের মধ্যে সাতজন ঘরে প্রবেশ করে। প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল। পরিবারের ছয় ছেলে—মিলন দাশ, স্বপন দাশ, তপন দাশ, রুপন দাশ, সুমন দাশ ও সুজন দাশ—কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। তিনি পুত্রবধূদের নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন।

ডাকাতরা ঘরে ঢুকে তাকে মারধর করে আলমিরা ভেঙে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায় বলে জানান মিরা দাশ। তার ভাষ্য অনুযায়ী, রুপন দাশের স্ত্রীর আট ভরি স্বর্ণ ও একটি আইফোনসহ দুটি মোবাইল, সুজন দাশের স্ত্রীর সাত ভরি স্বর্ণ ও একটি মোবাইল, তার নিজের সাত ভরি স্বর্ণ এবং স্বপন দাশের স্ত্রীর কানের দুল, একটি মোবাইল ও নগদ টাকা লুট করা হয়।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

সাভারে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে আটক

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

রোগী নিয়ে খাদে অ্যাম্বুলেন্স, ঝালকাঠিতে আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

৫৯ বিজিবির অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

ব্যাটারি চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

বাগেরহাটে হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা