ছবি: সংগৃহীত
সারাদেশ

হাটহাজারীতে মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. আরিফুল ইসলাম আদিল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকাস্থ কড়িয়ার দীঘির পাড় এলাকায় চট্টগ্রাম–রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিল রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল করিম মাস্টার বাড়ির বাসিন্দা আবু বক্করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিল তার চাচাতো ভাই সামিরকে সঙ্গে নিয়ে হাটহাজারী বাজার থেকে ব্যাডমিন্টন খেলার র‌্যাকেট মেরামত করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে প্যারেন্টস ফিলিং স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আদিল গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদিলকে মৃত ঘোষণা করেন। আহত সামিরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

নিহতের মামাতো ভাই মোহাম্মদ খোরশেদ খান আদিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, ঘটনার খবর পাওয়া গেলেও এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে...

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে...

চোট কাটিয়ে ফিরেই শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিং

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের সামনে বেশ ভুগতে হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটার...

নায়েব শর্মিষ্ঠার কাছ থেকে লাখ টাকা লুট, জামাই-শ্বশুর ও সাংবাদিকের প্রতারণা

সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শর্মিষ্ঠা সরকারের স্বামী প্রশা...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা