ছবি: বিমান কর্তৃপক্ষের সৌজন্যে
সারাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে ৯৮৯ কার্টন সিগারেট জব্দ করা হয়। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আসা জি-৯৫২০ ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫২৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, যাত্রীদের লাগেজ তল্লাশির সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা সিগারেটগুলো শনাক্ত করা হয়। একইভাবে শারজাহ থেকে আসা ফ্লাইটে কোনো যাত্রী মালিকানা দাবি না করায় সেগুলো মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়। জব্দ করা সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্যক্তিগত চাওয়া নেই, জনগণের সেবাই আমার রাজনীতি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ ১...

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে...

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর ট্রাভেলার ফার্ম ভেঙে নিহত ১, আহত ১০

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম...

নির্বাচন উপলক্ষে সারা দেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য...

কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্...

খুলশিতে একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ গ্রেফতার ১

চট্টগ্রাম মহানগরের খুলশী থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দ...

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছে...

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকর...

পরিসংখ্যান ও রাজনৈতিক গতিপথের একটি সামগ্রিক বিশ্লেষণ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একটি অনন্য...

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নেয়া জরুরি: জায়মা রহমান

রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা