ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রবাস ছেড়ে মাটির টানে কৃষিতে সাফল্যের যাত্রায়—রাসেল

মৌলভীবাজার প্রতিনিধি

ব্যবসায় একের পর এক ব্যর্থতা, লোকসানের ঘানি আর অনিশ্চয়তার দোলাচল সবকিছু একসময় তাকে ঘিরে ফেলেছিল। কিন্তু হার মানেননি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের সালাউর রহমান রাসেল। প্রবাস জীবন শেষে দেশে ফিরে নানা উদ্যোগে জড়ালেও যখন আশানুরূপ সাফল্য মিলছিল না, তখনই তিনি নিলেন ভিন্ন এক সিদ্ধান্ত ফিরে গেলেন মাটির কাছে, কৃষির পথে। আর এই সিদ্ধান্তই বদলে দিল তার জীবনের গতিপথ।

উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বালিগাঁও গ্রামের এই প্রবাসফেরত যুবক ২০১৯ সালে কাতার থেকে দেশে ফেরেন। দেশে ফিরে করোনা মহামারির কারণে আর বিদেশে যেতে পারেননি। জীবিকা ও অবস্থান জোরদার করতে তিনি প্রায় এক বছর মুদি দোকানের ব্যবসা চালান। কিন্তু ধারাবাহিক লোকসানে তা তাকে হতাশায় ফেলে দেয়।

ব্যবসায় ব্যর্থতার পরও থেমে থাকেননি রাসেল। ছোট ভাইদের ব্যবসায় সময় দেওয়ার পাশাপাশি মনে জমতে থাকে নতুন এক চিন্তা—“ব্যবসা চলুক, কিন্তু আমি একজন দক্ষ কৃষক হবো।” ঠিক সেই ভাবনা থেকেই বাড়ির সামনের খালি জায়গায় শুরু করেন সবজি চাষ। প্রথম পরীক্ষামূলক চাষেই মিলল ইতিবাচক ফল। আর সেখান থেকেই তার কৃষিযাত্রার নতুন অধ্যায়।

রাসেল বলেন, “প্রবাসে ভালো আয় ছিল। দেশে এসে ব্যবসা করেও কিছুতেই লাভ হচ্ছিল না। তারপর কৃষির দিকে মন দিই। বুঝে গেলাম এই মাটিই আমার শক্তি, আমার ভবিষ্যৎ। চাই তরুণরা কৃষিকে পেশা হিসেবে নিক। এতে আত্মনির্ভর হওয়া যায়, ভুল হয় না।”

এখন তার প্রতিটি দিন কাটে মাঠে–মাটিতে, গবেষণায়–পরীক্ষায়। নতুন চাষপদ্ধতি, কৃষি প্রযুক্তি, বাজারব্যবস্থা সবকিছু নিয়ে নিয়মিত খোঁজখবর রাখেন তিনি। এক সময়ের প্রবাসী রাসেল এখন দৃঢ়ভাবে জানান, আর বিদেশ নয়; দেশের মাটিতেই তার স্বপ্ন, পরিকল্পনা ও আগামীর পথচলা।

গ্রামবাসীরা জানান, রাসেলের পরিশ্রমই তাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষিখেতে কাজই তার নিত্যদিনের সঙ্গী। নিজের কাজের পাশাপাশি অন্যদেরও চাষাবাদে উৎসাহ এবং পরামর্শ দিয়ে থাকেন তিনি। তাদের ভাষায়, “রাসেলের শ্রম আমাদেরও সাহস দেয়। সে সাহায্যপ্রবণ, কর্মঠ এবং সত্যিকারের মাটির মানুষ।”

রাসেলের শৈশবের বন্ধু ও মৌলভীবাজার জেলা গণমাধ্যমকর্মী তুহিন জুবায়ের বলেন,
“রাসেল ছোটবেলা থেকেই পরিশ্রমী। তবে কৃষির প্রতি এত গভীর আগ্রহ দেখাবে এটা সত্যিই অবাক করেছে। তাকে দেখে আমিও কৃষিকাজে আগ্রহী হয়েছি। নিজের লাগানো গাছ বড় হতে দেখার আনন্দ সত্যিই অপরিমেয়।”

কৃষিকাজের প্রতিটি ধাপ, অভিজ্ঞতা ও সফলতার গল্প নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন রাসেল। তার এসব পোস্ট দেখে অনেক তরুণই অনুপ্রাণিত হচ্ছেন, আগ্রহী হচ্ছেন কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে।

উদ্যোক্তা হিসেবে আরও দক্ষ ও সুসংগঠিত হতে প্রতিদিন নতুন জ্ঞান অর্জন করছেন তিনি। স্বপ্ন দেখছেন কৃষিনির্ভর টেকসই ভবিষ্যতের, যেখানে একজন নিবেদিতপ্রাণ কৃষক হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করতে চান।

মাটির সঙ্গে মানুষের সম্পর্ক যুগ যুগ ধরে অবিচ্ছেদ্য। সেই সম্পর্ক থেকেই শক্তি খুঁজে পেয়েছেন সালাউর রহমান রাসেল। একসময়ের প্রবাসী আজ হয়ে উঠছেন গ্রামবাংলার উদীয়মান কৃষি উদ্যোক্তা নিজের সাফল্যে যিনি অনুপ্রাণিত করছেন আরও অসংখ্য তরুণকে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা